শিরোপার কাছাকাছি চেলসি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৮:৩৩
 
সেস ফাব্রেগাসের গোলে জয় পেয়ে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করল চেলসি। কুইন্স পার্ক রেঞ্জার্সকে (কিউপিআর) প্রিমিয়ার লিগ ম্যাচে ১-০ গোলে হারিয়েছে মরিনহোর দল।
 
প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পাননি। শেষ দিকে কিউপিআরের রক্ষণভাগে প্রচণ্ড চাপ তৈরি করে চেলসি। ৮৬তম মিনিটে এডেন হ্যাজার্ডের বাড়ান বলে বক্সের মধ্যে আচমকা ছুটে এসে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন ফাব্রেগাস। এ জয়ে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তালিকায় শীর্ষে আরও সংহত হলো চেলসির। একটি ম্যাচ বেশি খেলা আর্সেনালের চেয়ে এ মুহূর্তে ৭ পয়েন্ট এগিয়ে আছে ‘ব্লুজ’ নামে পরিচিত দলটি।