বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বর্ষবরণ করবেন খালেদা জিয়া

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১৫:৪৪
 
পয়েলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিতে  মঙ্গলবার বিকেলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলটির চেয়ারপারসন বেগম  খালেদা জিয়া।
 
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। খালেদা জিয়া এ অনুষ্ঠানে অংশ নিতে বিকেল ৪টায় কার্যালয়ে যাবেন।
 
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন একই ঘোষণা দেন।
 
তিনি বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপারসন দেশবাসীর সামনে উপস্থিত হবেন। তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন।