পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে কয়েকদিন বাদেই। সিরিজকে সামনে রেখে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন মাশরাফিরা। দলে আছেন সৌম্য সরকার ও আবুল হোসেন রাজুর (ডানে) মত তরুণ। অধিনায়ক এবং দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় হিসেবে তাদের সঙ্গে প্রতিনিয়তই অভিজ্ঞতা বিনিময় চলছে মাশরাফির। চলছে খুনসুঁটি –রসিকতাও।
