বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘মেহমান’। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জেনি, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ হারুন, শাহনেওয়াজ রিপন, রতন প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে আজ রাত ৯টা ০৫মিনিটে। সাবের উদ্দিন বি.এ ফেল করা ছেলে। তিনি গ্রামেই থাকেন, এখনও বেকার। একদিন মাছ ধরতে গিয়ে তিনি পানিতে একটি লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পুলিশ সব পরীক্ষা করে সাবের উদ্দিনকে জানান, ‘আমাদের সব পরীক্ষা করা শেষ। আমরা এই লাশটিকে রেওয়ারিশ হিসেবে দাফন করবো। আপনি চাইলে এই লাশটিকে দাফন করতে পারেন।’ সাবের উদ্দিন সেই লাশটিকে দাফন করেন। তারপর নিয়মিত তিনি কবর জিয়ারত করতে থাকেন। এভাবেই এগিয়ে চলে নাটকটির গল্প।
