২০০৭ সালে ১৪ জন ইরাকি বেসামরিক নাগরিক হত্যার দায়ে এক মার্কিন নিরাপত্তা কর্মিকে যাবজ্জীবন সাজা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। আরো তিনজনকে ৩০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
বাগদাদের ব্যস্ত নিসুর স্কয়ারে মার্কিন কর্মকর্তাদের একটি গাড়ি বহরের যাওয়ার পথ তৈরি করতে গিয়ে তারা বেসামরিক নাগরিকদের উপর গুলি ছুড়েছিলেন।
ঐ ঘটনায় আরো ১৭ জন ইরাকি আহত হয়।
দণ্ডপ্রাপ্তরা সবাই সাবেক মার্কিন সেনা যারা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ব্লাকওয়াটারের কর্মী হিসেবে কাজ করছিলেন।
ঐ ঘটনায় পর যুদ্ধের সময় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ব্যবহার করা নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা উঠেছিল।
সে সময় বিচ্ছিন্নতাবাদীদের হামলার মুখে গুলি ছুড়তে বাধ্য হয়েছিলেন তার মক্কেলরা, সাজাপ্রাপ্তদের আইনজীবী আদালতে এমন যুক্তি তুলে ধরার চেষ্টা করলেও তা প্রমাণ করতে পারেন নি।
এই মামলায় আদালতে সাক্ষ্য দিতে ইরাক থেকে বেশ কজন প্রত্যক্ষদর্শী ও ঐ ঘটনায় বেচে যাওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
-বিবিসি
