মির্জাপুরে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১০:৩১


মঙ্গল শোভাযাত্রা,পান্তা ইলিশ, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে বাংলা নববর্ষ ১৪২২ উদযাপন হচ্ছে।
এ উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, বাইমহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কুমুদিনী কমপ্লেক্স ও ভারতেশ্বরী হোমস মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
সকালে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠানের উদ্ধোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি।
সকাল পৌনে ৭টায় ভারতেশ্বরী হোমসের অনুষ্ঠানের উদ্ধোধন করেন ২১ শে পদকপ্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি।
দিন ভর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ রয়েছে নানা আয়োজন।