নরসিংদীতে বাঙালীর সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ উদ্যাপিত

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১৩:০১
নরসিংদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ উদ্যাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে সকাল সাড়ে ছয়টায় প্রভাতী অনুষ্ঠান, সকাল আটটায় নরসিংদী সরকারি থেকে স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ আনন্দ শোভাযাত্রা, বিকাল সাড়ে চারটায় তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল অব. মো. নজরুল ইসলাম বীর প্রতীক এমপি। বিকাল সাড়ে পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় বেতার, টেলিভিশন, শিল্পকলা একাডেমী ও বাঁধন হারার শিল্পীরা। সকাল ১০ টায় স্টেডিয়ামে প্রথম আলো বন্ধুসভা কর্তৃক ঘুড়ি উড়ানো উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও নববর্ষ উৎযাপন কমিটির আহ্বায়ক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোসা. সুরাইয়া বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিন্নাত রেহানা, এনডিসি সৈয়দ সামছুল তাবরীজ, সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোতাকাব্বির আহমেদ, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম,নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, অধ্যাপক আমীর হোসেন। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় হাতী ,ঘোড়া, বাঘ, ভল্লুক,দোয়েল,শালিক সহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে হাজার হাজার নারী-পুরুষ-শিশু অংশগ্রহণ করে।
 
প্রভাতী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, নরসিংদীর সকল পর্যায়ের মানুষের প্রতি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সকাল এগারটায় শহরের আরশী নগরে সাবেক এমপি প্রয়াত সামসুদ্দিন আহমেদ এছাক সংগীত একাডেমী আয়োজিত সাতদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম।
 
একাডেমীর সভাপতি হারুন-অর-রশীদ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. সুরাইয়া বেগম, সাবেক এমপি রোকেয়া আহম্দে লাকি, অধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, অধ্যাপিকা নূর জাহান বেগম, লেখক ও গবেষক সরকার আবুল কালাম,নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাখন লাল দাস প্রমুখ।