আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত জোট।’ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ মানববন্ধনের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘ঢাকা-চট্টগ্রামের মানুষের কাছে বিএনপি ভোট চাইতে এলে কোনো অবস্থাতেই তারা মেনে নেবে না। বেগম জিয়া তিন মাস ধরে যে জ্বালাও- পোড়াও করছেন, তা আর অব্যাহত থাকতে দেয়া যাবে না। তাকে অবরুদ্ধ করতে হবে।’

মানবন্ধনে বক্তব্য দেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।