বর্ষবরণ করতে গিয়ে কিশোর নিহত

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১৮:০৭
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নববর্ষ উদযাপন করতে গিয়ে ভটভটি চাপায় এক কিশোর নিহত হয়েছে। নিহত আনিছুর (১৮) উপজেলার শিবপুর ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শী ও আনিছুরের সঙ্গীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ভটভটিতে চড়ে আনন্দ উল্লাস করার সময় আনিছুর পড়ে যায়। এসময় অপর একটি ভটভটি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।