প্রথমবারের মতো পর্ন তারকা সানি লিওনকে বলিউডের মূলধারার বাণিজ্যিক ছবিতে নিয়ে এসে শোরগোল ফেলেছিলেন একতা কাপুর। এবার তার ছবিতে অভিনয়ের চুক্তিপত্রে নতুন এক শর্ত জুড়ে আলোচনায় আসলেন তিনি। এখন থেকে তার প্রযোজিত ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলে নগ্ন দৃশ্য বা অশালীন ডায়ালগে আপত্তি তোলা যাবে না।
বলিউডে যেখানে অন্যরা সেন্সর বোর্ডের কাঁচির মুখে পড়ার হাত থেকে বাঁচার উপায় খুঁজতে ব্যস্ত তখনই এমন সাহসী পদক্ষেপ নিলেন একতা। তার প্রযোজিত পরবর্তী ছবি ‘এক্সএক্সএক্স’। ছবিটির অধিকাংশ চরিত্রে দেখা যাবে এক ঝাঁক নতুন মুখ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে, ইরোটিক থ্রিলার ধাঁচের এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা যেন নগ্ন দৃশ্যের অজুহাত দিয়ে বেঁকে বসতে না পরে তাই এই ব্যবস্থা। ছবির চিত্রনাট্যের প্রয়োজনে যতটা প্রয়োজন দেহ প্রদর্শন করতে হবে অভিনয়শিল্পীদের।
