ইরাকের বাগদাদে পৃথক বোমা বিষ্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির নিরাপত্তা ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার ইরাকের রাজধানীস্থ ইয়ারমুক হাসপাতালের কাছে একটি কারপার্কে বোমা বিষ্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু ছাড়াও ১০ আহত হয়।
দ্বিতীয় ফটনায় বাগদাদের দক্ষিণে মাহমুদিয়া এলাকায় বিষ্ফোরণে অন্তত ৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়।
