‘ইরাকে ২৫-৩০ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারাল আইএস’

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ২০:১২
 
 
ইরাকে আইএসের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের ২৫-৩০ শতাংশ দখলমুক্ত হয়েছে। জোটের বিমান হামলা এবং ইরাকি বাহিনীর অভিযানের পর এ সব এলাকা মুক্ত হয়েছে বলে পেন্টাগন জানিছে।
পেন্টাগন জানিয়েছে—কয়েক মাস ধরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও ইরাকি বাহিনীর ব্যাপক অভিযানের পর ইরাকের বিভিন্ন অংশে ঘাঁটি  গেড়ে থাকা আইএস কোণঠাসা হয়ে পড়ে এবং তাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা হাতছাড়া হয়ে যায়।পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন,  ‘আইএস ইরাকে তাদের দখলে থাকা ১৩ হাজার থেকে ১৭ হাজার বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।’