ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলের দুই স্থায়ী কমিটির সদস্যকে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা সিটি করপোরেশন উত্তরে সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর দক্ষিণের দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ।আ স ম হান্নান শাহ নয়াপল্টনে দলের কার্যালয়ে ও ব্যারিস্টার মওদুদ আহমদ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নিয়মিত বসে দায়িত্বপ্রাপ্ত এলাকার নির্বাচন পর্যবেক্ষন করবেন।
