খালেদা জিয়ার কাছে 'ঈগল' প্রতীকে ভোট চাইলেন মাহী. বি. চৌধুরী

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ০১:৩৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করে 'ঈগল' প্রতীকে ভোট চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাহী. বি. চৌধুরী। আজ রাত ১০টার দিকে বাসায় গিয়ে মাহী খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি প্রায় ৪০ মিনিট খালেদা জিয়ার বাসায় অবস্থান করেন। এর আগে মাহী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম এরশাদের বাসভবনে যান। কিন্তু এরশাদ না থাকায় মাহী এরশাদের বাড়িতে নববর্ষের শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া রেখে আসেন।