রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১২:১৩
 
জাপানের হিরোশিমা বিমানবন্দরে অবতরণের সময় দক্ষিণ কোরিয়ান এশিয়ানা এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
 
বিবিসি জানিয়েছে, বিমানটি দক্ষিণ কোরিয়ার ইনচন বিমানবন্দর থেকে হিরোশিমা  আসছিল। এয়ারবাস ৩২০-এ ৭৪ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল। এতে ২০ জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
 
এই ঘটনায় ১৮ ফুট উঁচু একটি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কাঠামো বিমান অবতরণের স্থান নির্ধারণে সহায়তা করে। একটি ভাঙা অংশ বিমানের পিছনের চাকায় পাওয়া গেছে বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকে।
 
 
IMG0
 
বিমানের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, বিমানের লেজের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে।
 
যাত্রীরা এনএইচকে বলেছেন, অবতরণের পর বিস্ফোরণের একটি শব্দ পাই। এরপরই কেবিন ধোঁয়া ও পোড়া গন্ধে ভরে যায়।
 
এই ঘটনার পর হিরোশিমা বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছিল।