পদোন্নতিপ্রাপ্তরা ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে নতুন গতি আনবে : শিক্ষামন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১৮:২৫
 
 শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা পরিবারের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে নতুন গতি সঞ্চার করবে। 
 
শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থা ও বিভাগের পদোন্নতিপ্রাপ্ত ৩৫ কর্মকর্তাকে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে শিক্ষাসচিব মো: নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এস এস মাহমুদ, স্বপন কুমার সরকার, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিব জিকরুর রেজা খানম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান, প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
 
শিক্ষামন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, স্ব স্ব দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ সরকার তাদেরকে পদোন্নতি প্রদান করেছে। তিনি আশা প্রকাশ করেন যে যেখানেই কাজ করেন না কেন একটি দক্ষ, যোগ্য ও শিক্ষিত জাতি গঠনে নিজ নিজ অবস্থান থেকে তারা সর্বোত্তম সেবা প্রদান করবেন।
 
মন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সুস্বাস্থ্য, পারিবারিক মঙ্গল ও কর্মজীবনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
শিক্ষাসচিব মো: নজরুল ইসলাম খান পদোন্নতিপ্রাপ্ত কর্মরর্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে নতুন দায়িত্ব পালনে উদ্যোগী ও উদ্ভাবনী কাজে নিষ্ঠাবান হওয়ার জন্য আহ্বান জানান।
 
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- অতিরিক্ত সচিব রতন কুমার রায়, ড. অরুণা বিশ্বাস, রোকসানা মালেক, চৌধুরী মুফাদ আহমেদ, বনমালী ভৌমিক, মোঃ ইমরান, অশোক কুমার বিশ্বাস, ড. মোঃ মাহমুদ-উল-হক, মোঃ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, ডা. আফতাবুন্নাহার মাকসুদা এবং জিকরুর রেজা খানম।
 
যুগ্মসচিব- মোঃ রেজাউল করিম, মোঃ শাহাদাত হোসেন, সোহেল আহমেদ, সাকিউন নাহার বেগম, মোঃ ফসি উল্লাহ, মোঃ মহসিন, মোঃ মঞ্জুর হোসেন, মোঃ এনামুল কাদের খান, নাজমুল হক খান, মোঃ বেলায়েত হোসেন খন্দকার, ব্রজগোপাল ভৌমিক, মোঃ তাহিয়াত হোসেন এবং শফিক আহমেদ শিবলী।
 
উপসচিব- সুবোধ চন্দ্র ঢালী, মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রফিকুল ইসলাম, মুশফিকুর রহমান, সৈয়দ মিজানুর রহমান, জি.এম আককাচ হোসেন, আসমা তাসকিন, এ.কে.এম শহীদুল্লাহ, ড. উত্তম কুমার দাশ এবং খ.ম. রফিকুল ইসলাম।