৬ বছরের মধ্যে সর্বনিম্নে চীনের প্রবৃদ্ধি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১৮:৫২
ধীরগতিতে চলছে চীনের অর্থনীতি। চলতি অর্থবছরের প্রথম চতুর্থাংশ মার্চ মাস পর্যন্ত হিসেবে দেখা যাচ্ছে গত বছরের প্রবৃদ্ধির তুলনায় হ্রাস পেয়ে সাত শতাংশে রয়েছে চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি। ২০০৯ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার পর এবছরই চীনের জিডিপির প্রবৃদ্ধি সবচেয়ে কম।
 
গত অর্থ বছরের শেষ চতুর্থাংশে এই অর্থনৈতিক পরাশক্তির জিডিপি প্রবৃদ্ধি ছিল সাত দশমিক তিন শতাংশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির এই প্রবৃদ্ধি ১৯৯০ সালের পর সর্বনিম্ন ছল।
 
২০১৪ সালে দেশটির জিডিপি সাত দশমিক চার শতাংশ বৃদ্ধি পায়। তখন এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সাত দশমিক পাঁচ শতাংশ। ১৫ বছরের মধ্যে সে বছরই চীন তার প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছিল।
 
প্রবৃদ্ধি হ্রাস পেলেও এখন পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শীর্ষস্থানে রয়েছে দেশটি। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চীন একটি মডেল হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সূত্র: বিবিসি