ভারতের ত্রিপুরা থেকে চলতি বছরের অক্টোবরেই ১০০ মেগাওয়াট বিদ্যুত্ আসছে। এ জন্য কুমিল্লা (দক্ষিণ) উপকেন্দ্রের ক্ষমতা বাড়ানো হচ্ছে। এ জন্য বুধবার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্য দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। পিজিসিবি প্রধান কার্যালয়ে এ চুক্তি সাক্ষর হয়।
পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। আগামী অক্টোবর নাগাদ ত্রিপুরার বিদ্যুত্ আমদানী করা সম্ভব হবে।’ভারতের ত্রিপুরায় উত্পাদিত বিদ্যুত্ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুত্ বাংলাদেশে আমদানী করতে পিজিসিবির নেয়া ‘ত্রিপুরা (ভারত)-কুমিল্লা দক্ষিণ (বাংলাদেশ) গ্রিড ইন্টারকানেকশন প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কাজ করা হবে।
