লিবিয়া উপকূলে জাহাজ ডুবে ৪শ’ জনের মৃত্যুর আশঙ্কা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ০১:২৮

লিবিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌযান ডুবে ৪শ’ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গতকাল বুধবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪ জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে। গত সোমবার নৌযানটি ডুবে যায়। খবর বিবিসি’র।

 

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, ৫৫০ জন যাত্রী নিয়ে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ছেড়ে আসার একদিন পর ছোট আকারের ওই জাহাজটি উল্টে যায়। ইতালির কোস্টগার্ড সদস্যরা সোমবারই ১১৪ জনকে উদ্ধার করতে পেরেছেন। বাকিদের উদ্ধারে সমুদ্র ও আকাশপথে তল্লাশি অভিযান চলছে। সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, উদ্ধার করা যাত্রীদের বেশিরভাগই কম বয়সী এবং শিশুও রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, ভূমধ্যসাগর থেকে শুক্রবার পর্যন্ত ৭ হাজার জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।