পপ তারকা জাস্টিন বিবার বছর জুড়েই বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে যান। পশ্চিমা যেকোনো পপশিল্পীর চেয়ে কোনো দিক থেকেই কম যান না তরুণ এই তারকা। সম্প্রতি পতিতা পল্লীতে গিয়ে আবারও বিতর্কে জড়ান তিনি। পল্লী সংশ্লিষ্ট মেয়েরা বিবারকে পেয়ে তাকে ঘিরে বির্বতকর অবস্থায় ফেলে দেয়। অনেক যুদ্ধ করেই সেখান থেকে ফিরে আসেন এই পপ তারকা। এই ঘটনা বিবারের প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজ শোনার পর বিষয়টি স্বাভাবিকভাবেই নেন। সেলেনা বলেন, ‘বিবারের বিষয়টি নিয়ে খুব একটা উদ্বিগ্ন হবার কিছু নেই। বিশেষ করে আমি মোটেও বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ মনে করছি না। প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, আর সেখানে তাকে স্বাধীন থাকতে দেয়া উচিত।’
