ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথম জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। বোলারদের দাপটে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে জেপি ডুমিনির দল।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে বীরেন্দর শেবাগের ৪৭ এবং ঋদ্ধিমান সাহার ৩৯ রানের সুবাদে ৭ উইকেটে ১৬৫ রান করে পাঞ্জাব। দিল্লির পক্ষে ৪৩ রানে তিন উইকেট নেন ইমরান তাহির। এছাড়া অধিনায়ক জে পি ডুমিনি নেন দুটি উইকেট।
১৬৬ রানের লক্ষে খেলতে নেমে মায়াঙ্ক আগারওল ও যুবরাজ সিংয়ের অর্ধশতকের ওপর ভর করে এক বল হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি। ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে পাঞ্জাবের সফল বোলার অনুরিত সিং।
ম্যাচ সেরা হয়েছেন মায়াঙ্ক আগারওল।
