হরতাল-অবরোধ চলাকালে নাশকতায় নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ মে দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এই দিন ধার্য করেন।
এর আগে গুলশান থানার ওসি প্রতিবেদন দাখিলের জন্য আরো সময়ের আবেদন করেন।
এই মামলার বাকি আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।
গত ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার হাকিম আদালতে এই মামলা দায়ের করেন।
