দুদকের মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি মঙ্গলবার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ০৯:১৭

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলায় বিএনপি নেতা ও  ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টে দুদকের এখতিয়ার সম্পন্ন বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি।

আগামী মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরি ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে এ শুনানি হবে।

মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানির জন্য আবেদন জানালে দিন ধার্য করা হয়।

এর আগে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলেও আদালত তা শুনে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেয়। পরে মির্জা আব্বাসের আইনজীবীরা এ বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন দাখিল করেন। কিন্তু প্রধান বিচারপতি তা মঞ্জুর করেন নি।