পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।
মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) আহাদুজ্জামান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে নবাববাড়ি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বাদল মুন্সীকে (৩২) প্রথম মিটফোর্ড হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে।
এসি আহাদ বলেন, বাদামতলীর পাইকারি ফলের দোকান দীপা এন্টারপ্রাইজের তিন মালিকের একজন বাদল।
তিনি ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখায় জমা দিতে ১৬ লাখ টাকা নিয়ে দোকানের দুই কর্মচারী পলাশ ও বশিরকে সঙ্গে করে দুপুর আড়াইটার দিকে যাত্রা করেন।
পরে পাঁচ/ছয় জনের একদল দুর্বৃত্ত তার পায়ে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।
