মেক্সিকোয় বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ চুরি যাওয়ার পর দেশটির কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় তাবাসকো রাজ্যের কারদেনাস শহরে ট্রাক থেকে সোমবার একটি কনটেইনার চুরি হয়। এর ভেতরে দ্য ইরিডিয়াম-১৯২ ছিল।
মন্ত্রণালয় পাঁচটি রাজ্যে নাগরিক সুরক্ষা বিষয়ক সতর্কতা জারি করেছে। একইসঙ্গে পুলিশ, নৌ ও সেনাবাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
মন্ত্রণালয়টি থেকে আরো বলা হয়েছে, প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া এটি নাড়াচাড়া করা হলে স্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়া তেজস্ক্রিয় পদার্থটি অরক্ষিত থাকা অবস্থায় এর সংস্পর্শে এলেও মারাত্মক ক্ষতি হতে পারে।
উল্লেখ্য, মেক্সিকোয় এ ধরনের মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ চুরির এটিই একমাত্র ঘটনা নয়। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে উচ্চপমাত্রায় তেজস্ক্রিয় কোবাল্ট-৬০ চুরির ঘটনা ঘটেছিল। সূত্র: এএফপি
