বাংলাদেশের শিপইয়ার্ডগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা ও তেল দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে উন্নতমানের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) ও ক্রিয়েটিভ কনসালটেন্টসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রামে গত সোমবার এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিএসবিএ’র প্রেসিডেন্ট মো. আবু তাহের ও ক্রিয়েটিভ কনসালটেন্টস’র ধরমেশ জানি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসবিএ’র সাবেক প্রেসিডেন্ট হেফাজতুর রহমান, সাবেক ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন, ইসি সদস্য জহিরুল ইসলাম রিংকু, এনইউএম জাহাঙ্গীর চৌধুরী, নাঈম শাহ ইমরান, আশিকুর রহমান লস্কর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইইউ পার্লামেন্টেরিয়ান মেম্বার জিন ল্যম্বার্ডের নেতৃত্বে রাজকীয় ডাচ দূতাবাসের রাষ্ট্রদূত, জার্মান চার্জ দ্য এফেয়ার্সসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল দেশের শিপইয়ার্ডগুলো পরির্দশন করেন। এ সময় পিএইচপি শিপইয়ার্ড দেখে পরিবেশগতভাবে সন্তোষজনক বলে ইয়ার্ডটির প্রশংসা করেন। সেই সাথে এই ইয়ার্ডকে মডেল হিসাবে আখ্যায়িত করেন।
