ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর মুহূর্তে নিজেকে ভাগ্যবান মনে হওয়াটাই স্বাভাবিক। হলিউড অভিনেত্রী চার্লিজ থেরনও এর ব্যতিক্রম নন। এরইমধ্যে প্রেমিক সিন পেনের সাথে বাগদানও সম্পন্ন হয়ে গেছে এই তারকার। তবে ভালোবাসার বিষয়টি তার কাছে ভাগ্যের বলে মনে হলেও বিয়ে ব্যাপারটি এখনও তার কাছে আজবই লাগে।
সম্প্রতি এই বিষয়টি জানিয়েছেন চার্লিজ থেরন নিজেই। ৪০বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি পাগলের মতো তাকে ভালোবাসি। কিন্তু বিয়ে ব্যাপারটি বরাবরই কেন জানি আমার কাছে আজব কিছুই মনে হয়। যদিও এই গ্রীষ্মেই বিয়ে করতে যাচ্ছি আমরা। তবে সত্যি বলছি, বিয়ে বিষয়টিই আমার কাছে কেমন যেন লাগে!’
