বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, যতই প্রতিকূল পরিস্থিতি আসুক সিটি করপোরেশ নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি। একইসঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের নেতাকর্মীদের হয়রানির সমালোচনা করেন তিনি।
শুক্রবার বিএনপির ঢাকা উত্তর নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সভার শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন মওদুদ।
তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবে আমরা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছি। যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক আমরা আছি, থাকব।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমন্বয়ক কমিটির প্রথম সভা হয়। এতে উত্তরের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারের কৌশল নিয়ে আলোচনা হয়।
