বোকো হারামের হামলায় ক্যমেরুনে নিহত ১০

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ২২:০৫
 
নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গিরা প্রতিবেশী দেশ ক্যামেরুনে হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে। দেশটির সেনা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
বোকো হারাম জঙ্গিরা সীমান্ত পেরিয়ে রাতভর ক্যামেরুনের দুইটি গ্রামে হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।
 
এ বছর নাইজেরিয়া ও তার প্রতিবেশী চাঁদ, নাইজার ও ক্যামেরুনের সেনাবাহিনী যৌথভাবে বোকো হারামের দখলকৃত এলাকা থেকে উচ্ছেদ করে। অন্যান্য দেশগুলোতে এর আগে হামলার ঘটনা ঘটলেও এবারই প্রথম ক্যামেরুনে হামলার ঘটনা চালালো বোকো হারাম।
 
পরিচয় প্রকাশ না করার শর্তে একজন ক্যামেরনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভোররাতে কোলোফাতা জেলার দু'টি গ্রামে দফায় দফায় হামালা চালায় বোকো হারাম। তাদের প্রতিরোধ করতে সেনাবাহিনী আসার সাথে সাথে তার  সীমান্ত পার হয়ে নাইজেরিয়ায় পালিয়ে যায়।