ভারতীয় দলের কোচ সৌরভ না দ্রাবিড়

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ১৬:০৪
সৌরভ গাঙ্গুলি কিংবা রাহুল দ্রাবিড় হতে চলেছেন ভারতের জাতীয় দলের ক্রিকেট কোচার।
 
সিবিএ’র বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, এ নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে সাবেক অধিনায়ক সৌরভের দীর্ঘ আলাপচারিতার পর এমন গুঞ্জন চলছে। তবে ডালমিয়া সৌরভকে নিশ্চিত কোনও আশ্বাস দেননি। এ বিষয়ে সাংবাদিকদের ডালমিয়া শুধু বলেছেন ‘দিন দশেক অপেক্ষা করুন। তারপরেই সবকিছু জানতে পারবেন।’ উল্লেখ্য, বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে  ডানকান ফ্লেচারের সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে।
 
এদিকে ওই সূত্রই জানায়, কানাঘুষা শোনা যাচ্ছে বোর্ড কর্তাদের একাংশ প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে চাইছে।
 
ওই বোর্ড কর্মকর্তাদের দাবি, ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় অত্যন্ত সম্মানীয়। রাজস্থান রয়্যালসের মেন্টর/ কোচ হিসেবে দারুণ কাজ করেছেন তিনি। আমরা এমন একজন কোচ চাই যিনি ভারতের ইয়ং ব্রিগেডকে পথ দেখাবেন...দ্রাবিড় অন্যতম সেরা প্রার্থী।
 
তবে ভারতের কোচ হতে চাইলে সৌরভ ও দ্রাবিড় দুইজনকে বোর্ডের কাছে পৃথকভাবে নিজ থেকে আবেদন জানাতে হবে।
 
আগামী ২৬ এপ্রিল বিসিসিআই-এর বৈঠকে এই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল।