নারী লাঞ্ছনার ঘটনা তদন্তে দুই কমিটি: মনিরুল ইসলাম

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ১৫:৩৩
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নারী লঞ্ছনার ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে।
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
 
শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
 
তিনি জানান, সিসি টিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে। ঘটনার দিন কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।
পয়লা বৈশাখে সেখানে কী ঘটেছিলো এবং কারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তা শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।  এ ছাড়া সেখানে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্তব্য পালনে কোনো গাফিলতি ছিলো কি না তা তদন্তে আরো একটি কমিটি গঠন করা হয়েছে।