তাবিথের পক্ষে প্রচারে খালেদা জিয়া

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ২০:১৮
 
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন খালেদা জিয়া। শনিবার বিকালে গুলশান এক নম্বর সিটি করপোরেশন মার্কেটে নির্বাচনী প্রচারে নামেন তিনি। এ সময় বিভিন্ন দোকানে ঢুকে ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারপত্র বিলি করেন।
 

ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ বিএনপি চেয়ারপারপাসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে।