তাঞ্জানিয়ায় খনি ধসে নিহত ১৯

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ১৮:৫৯
 
 
তাঞ্জানিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের এমসালালা এলাকার একটি সোনার খনি ধসে পড়ে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার এক স্থানীয় সরকারি কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
 
এই ঘটনায় ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে স্থানীয় কমিশনার বেনসন এমওয়াম্পেসায়া বলেন, খনিটি ধসে পড়লে এবং সেখানে কর্মরত বেশ কয়েকজন চাপা পড়ে। মাটি খুঁড়ে সেখান থেকে আরো মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 
 
তাঞ্জানিয়া আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। সোনা দেশটির অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খনিজ ধাতু।