ইসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান আফরোজার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ২১:১৩
 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। একইসঙ্গে তিনি  বিরোধী জোট সমর্থকদের ওপর হয়রানির অভিযোগ তুলে ধরেন। 
 
শনিবার গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারের সময় তিনি এ আহ্বান জানান। 
 
আফরোজা সাংবাদিকদের বলেন, সরকার সুষ্ঠু নির্বাচনের কথা বললেও এখনও সেই পরিবেশ সৃষ্টি হয়নি।
 
আমাদের কর্মীদের ওপর হামলা চলছে। আমাদের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।
 
উল্লেখ্য, মামলা নিয়ে অপ্রকাশ্যে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী প্রচার চালাচ্ছেন।