এ বছর ‘আমি নিঃস্ব হয়ে যাবো’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চন্দন সিনহা। সঙ্গীত ক্যারিয়ারে এমন সম্মাননার পর সাফল্যের পালক হিসেবেই যেন ধরা দিলো রাষ্ট্রপতির আমন্ত্রণ। কলকাতার শিল্পী নচিকেতা চক্রবর্তী ও চন্দন সিনহা আমন্ত্রণ পেলেন বঙ্গভবনে গান গাইবার। তাই শিল্পী জীবনের যেন অনন্য সন্ধ্যা ছিল গত ১৬ এপ্রিলের সন্ধ্যা। ছবিতে রাষ্ট্রপতির সাথে শিল্পীদ্বয়, গান পরিবেশনায় নচিকেতা ও চন্দন সিনহা। ছবিগুলো নেয়া হয়েছে চন্দন সিনহার ফেসবুক একাউন্ট থেকে।
