তামিমের উদযাপন: মাশরাফির নতুন তথ্য

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ০৯:০২

 

মাশরাফি বিন মুর্তজা বলছেন, তামিম সমালোচক, দর্শক বা কাউকেই জবাব দেয়ার জন্য এই ভাবে উদযাপন করেননি। এটা সে ফ প্রিয় ফুটবলার রোনালদোর মতো করে উদযাপন ছিলো, ‘ওর সাথে আমার এ নিয়ে অনেকবারই কথা হয়েছে।
 
তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে (বিশ্বকাপে) আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা স্টাইলে উদযাপন করেছিলাম। কিন্তু আমি মেসি-ভক্ত। পরে তামিম বলেছে, সে মেসির মতো উদযাপন করবে। তো গতকাল ও হাত উঁচু করে মেসির মতোই কিছু করতে চেয়েছিলো, কিন্তু রোনালদোর মতো করে ফেলেছে। এর বাইরে আর কিছু নেই।
 
মাশরাফি বলেন, তবে ওর ভিতরে অন্য কিছু থাকলে, সেটা ওই-ই ভালো জানে। আমার সাথে ওর যতোটুকু কথা হয়েছে, তাতে মনে হয়েছে ও রোনালদোর স্টাইলেই উদযাপন করেছে। রোনালদো যখন অনেক কষ্টের পর গোল করে তখন এভাবে উদযাপন করে। ও আমাকে বলেছে, আমি এভাবে করতে চেয়েছিলাম।’