ফিরেই ইনজুরিতে পাক পেসার মোহাম্মদ আমির

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ০৯:১৭
 
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে আবার খেলায় ফিরলেও ইনজুরিতে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির। 
 
করাচিতে অনুষ্ঠিত প্যাট্রনস ট্রফি গ্রেড টু’র ফাইনালে ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমিরের সাত থেকে ২২ দিন সময় লাগবে। 
 
ধারণা করা হচ্ছে, ৪ মে থেকে তিনি আবার বোলিং শুরু করতে পারবেন। ফলে ১১ মে ফয়সালাবাদে শুরু হতে যাওয়া সুপার এইট টোয়েন্টি২০ টুর্নামেন্টে তার খেলা প্রায় নিশ্চিত।  
 
পাকিস্তানের প্যাট্রনস ট্রফিতে আমির চার ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। আইসিসি পাঁচ বছরের নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় জানুয়ারিতে ম্যাচ পাতানোর অভিযোগ থেকে মুক্তি পান আমির। 
 
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে আমিরের সাথে তার নতুন বলের পার্টনার মোহাম্মদ আসিফ ও তত্কালীন অধিনায়ক সালমান বাট ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত হয়েছিল।
 
 ২০১১ সালের ফ্রেব্রুয়ারিতে এই তিনজনকে সবধরনের ক্রিকেট থেকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি।-বাসস