প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। রবিবার আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে। শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলে হবে না, তাদের কার্যকর ভূমিকা থাকতে হবে।
সেনা মোতায়েনের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই-একদিনের মধ্যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
