সেনাবাহিনীকে নামে, র‌্যাবকে কাজে ভয় পায়: জিয়াউল হাসান

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ১৬:১২
 
র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান বলেছেন, সেনাবাহিনীকে মানুষ নামে ভয় পায়। আর র‍্যাবকে কাজে ভয় পায়। সুতরাং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। রবিবার সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।
 
কর্নেল জিয়াউল হাসান বলেন, বৈঠকে সবাই তিন সিটির ভোটে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে মত দিয়েছেন। এ নির্বাচনে সব প্রার্থীই জেতার চেষ্টা করবে। যারাই  সহিংসতা করবেন তাদেরই ধরা হবে।
 
তিনি বলেন, যারা জ্তালাও-পোড়াও চালায়, গাড়িতে পেট্রোল বোমা মারে তাদের দম করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে।
 
বৈঠকে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।