বার্সেলোনার পক্ষে ৪০০ গোল করার মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর আগে এই মাইলফলকে আর কেউ পৌঁছাতে পারেননি।
শনিবার নিজেদের মাঠ কাম্প নউতে স্পেনের লা লিগায় ভালেন্সিয়াকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। প্রথম মিনিটেই লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন মেসি।
বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি গত বছরের মার্চেই নিজের করে নেন মেসি। এর আগে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন পাওলিনো আলকানতারা। ১৯১২ থেকে ১৯২৭ সাল পর্যন্ত খেলে ৩৬৯ গোল করেছিলেন তিনি।
