বিএনপি সমর্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থী তাবিথ আউয়াল আগারগাও তালতলা,পশ্চিম কাফরুল, শেওড়াপাড়া, সেনপাড়া, কাজীপাড়া, মাতবরের পুকুরপাড়, ইব্রাহীমপুর,মোহাম্মদপুর,লালমাটিয়ার বিভিন্ন এলাকায় প্রচারনা,গনসঙযোগ এবং প্রচারপত্র বিলি করেন।
রবিবার সকালে তালতলায় ভোট চাইতে গিয়ে তিনি বলেন, উনার বিপুল জনপ্রিয়তা রয়েছে। উনি প্রচারণায় নামায় মানুষ আরো বেশি করে আমার পাশে এসে দাঁড়াচ্ছে।
তিনি সিটি নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা সরকার সমর্থক সহস্র নাগরিকদের ফোরাম অযথা বিএনপি নেত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছেন।
এসবের কোন ভিত্তি নেই তাবিথ বলেন, আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা সমস্ত প্রচার ও প্রক্রিয়া নির্বাচনী আচরণবিধি মেনেই করছি। তিনি (খালেদা জিয়া) প্রচারণায় নামায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে আমি মনে করি না।
