বাস পুড়িয়ে বাস মার্কায় ভোট চাওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০১৫, ০০:১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ ও বাস পুড়িয়ে তিনি (খালেদা জিয়া) এখন বাস মার্কায় ভোট চাচ্ছেন। সিটি নির্বাচনের প্রচারে নেমে তাবিথ আউয়ালের পক্ষে বাস প্রতীকে খালেদা জিয়ার ভোট চাওয়ার সমালোচনা করতে গিয়ে বিএনপি জোটের অবরোধে বাস পুড়িয়ে মানুষ হত্যার বিষয়টি তুলে আনেন তিনি।
 
রবিবার রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
 
শেখ হাসিনা বলেন, ‘এখন আবার উনি নেমেছেন। আগে পেট্রোল বোমা আর ককটেল বিলি করেছেন। এখন লিফলেট বিলি করছেন, সেই বাস মার্কায়। আব্দুল আউয়াল মিন্টুর টাকায়ই এসব হয়েছে। সে-ই টাকা দিল বাস পোড়ানোয়।’