খেলা দেখতে মাঠে প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ২০:৩০
 
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি দেখতে মাঠে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত আটটার পর মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে পৌঁছান তিনি।
 

রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাচটি জয়ের পথে ছিল বাংলাদেশ। দরকার ছিল মাত্র ১১০ রান। হাতে তখনো ৮ উইকেট।