ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি-সমর্থিত ও আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের ইশতেহার ঘোষণা করা হবে সোমবার। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআউপি লাউঞ্জে এই ইশতেহার ঘোষণা করা হবে। মির্জা আব্বাসের অনুপস্থিতিতে ইশতেহার পাঠ করবেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদসহ সংগঠনটির নেতারা।
