‘ধারাবাহিকতায় নেই।’ এমন অপবাদের জবাব দিয়েছেন এই সিরিজের প্রথম ম্যাচেই। আর আজ দ্বিতীয় ম্যাচে আবারো শতক করে প্রমাণ করলেন তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন।
গত শুক্রবার একই সিরিজের প্রথমে ম্যাচে এক নান্দনিক শতক করেন তামিম। ১৩৫ বলে তিনি করেছিলেন ১৩২ রান। রবিবারের ম্যাচে তার ব্যাটে উড়ন্ত সূচনা পায় টাইগাররা। ৩০ বলে ১২ চারে তিনি করেন হাফ সেঞ্চুরি। অবশ্য পরবর্তীতে তিনি একটু ধীর গতিতে আগান । ১১৬ বলে তিনি অপরাজিত থাকেন ১১৬ রানে। এরআগে বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
