লিবিয়ায় ৩০ জন খ্রিষ্টানকে গুলি ও শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট(আইএস)। তারা ইথিওপীয় খ্রিস্টান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়াটার্স।
তবে ভিডিওটির নির্ভরযোগ্যতা নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থাটি। ভিডিওটিতে আইএস জঙ্গিদেরকে তাদের আগের কায়দায় শিরশ্ছেদ করতে দেখা যায়।
দেখা যাচ্ছে, শিরশ্ছেদ করা খ্রিস্টানদেরকে ধর্মযোদ্ধা হিসেবে আখ্যায়িত করছে আইএস জঙ্গিরা। একটি সমুদ্র সৈকতে সারিবদ্ধভাবে রেখে ১৫ জন তাদেরকে শিরশ্ছেদ করে। এরপর তাদের মাথা লক্ষ্য করে আরো ১৫ জনকে গুলি করতে দেখা যায়।
