এভারেস্ট জয়ের পথে হিউজের ব্যাট-জার্সি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ২২:১৯
 
পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের শীর্ষে ওঠার পথে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফিলিপ হিউজের ব্যাট-জার্সি। রবিবার তৃতীয়বারের মত এভারেস্টের চূড়ায় ওঠার পথে ক্রিকেট মাঠে মৃত্যুকে আলিঙ্গন করা এই ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নিয়ে রওনা হয়েছেন নেপালের চুরিম শেরপা।

হিউজের স্মৃতির নিদর্শন হিসেবে তার একটি ব্যাট ও দু’টি জার্সি ২৯ হাজার ৩৫ ফুট উচ্চতার এভারেস্ট শৃঙ্গে ওড়াবেন চুরিম। একজন মহিলা পর্বতারোহী হিসেবে ইতোপূর্বে এক সপ্তাহে দুইবার এভারেস্টের শৃঙ্গে উঠেছেন তিনি।
 
গত নভেম্বরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সিডনিতে একটি ব্যাটিং করার সময় মাথার পিছনে বল লাগলে দুই দিন পর হাসপাতালে মারা যান হিউজ। চুরিম বলেন হিউজের সম্মানার্থে নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করবেন তিনি, ‘শৃঙ্গের চূড়ায় ব্যাট ও জার্সি পৌঁছাতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’