বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন।
রিট আবেদনে অবসারপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে প্রকৃত দোষীদের খুঁজে বেরার করার নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হকের ডিভিশন বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হন।
