রাজধানীর মগবাজার রেলগেইট এলাকায় এয়ার কন্ডিশনার (এসি) মেরামতের একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়েছেন। সোমবার সকালে মগবাজার রেলগেইট সংলগ্ন ঐ দোকানে বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন- মো. সোহেল হোসেন (৩০), মো. মাসুম হোসেন চৌধুরী (২০), আহসান হাবিব (২০) ও সরওয়ার হোসেন বিপ্লব (১৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
