জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ষবরণের উৎসবে নারীর যৌন নিপীড়নের ঘটনায় লজ্জা ও ক্ষোভ প্রকাশ করছি। একইসঙ্গে ‘সকল নারীর কাছে’ ক্ষমা চাইলেন তিনি।
সোমবার মগবাজারে কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন বিস্মিত, মর্মাহত ও লজ্জিত।
তিনি বলেন, সকল নারীর কাছে আমরা ক্ষমাপ্রার্থী। এ ঘটনা আবার স্মরণ করিয়ে দিচ্ছে- কী হিংস্রতা ও নগ্নতা আমাদের মনের গহীনে বাসা বেঁধেছে। কী ঘৃণ্য মানসিকতা আমাদের পেয়ে বসেছে।
